Psalms 83
1হে ঈশ্বর, নীরব থেকো না; হে ঈশ্বর, 1 নীরব ও নিস্তব্ধ হয়ো না। 1
2কারণ দেখ, তোমার শত্রুরা গর্জন করছে, 1 তোমার ঘৃণাকারীরা মাথা তুলেছে। 1
3তারা তোমার প্রজাদের বিরুদ্ধে চক্রান্ত করছে, 1 তোমার সুরক্ষিত লোকদের বিরুদ্ধে একসঙ্গে পরামর্শ করছে। 1
4তারা বলেছে, “এস, 1 আমরা ওদেরকে ধ্বংস করি, 1 জাতি হিসাবে আর থাকতে না দিই, 1 যেন ইস্রায়েলের নাম আর মনে না থাকে।” 1
5কারণ তারা একমনে পরিকল্পনা করেছে; 1 তারা তোমার বিরুদ্ধে নিয়ম স্থাপন করে। 1
6ইদোমের তাঁবু ও সকল ইশ্মায়েলীয়রা, 1 মোয়াব ও হাগারীয়রা, 1
7গবাল, অম্মোন ও অমালেক, 1 সোরের লোকেদের সঙ্গে পলেষ্টিয়া; 1
8অশূরীয়রাও তাদের সঙ্গে যোগ দিয়েছে, 1 তারা লোটের বংশধরদের সাহায্য করছে। 1
9এদের প্রতি সেরকম কর, 1 যেরকম মিদিয়নের প্রতি করেছিলে, 1 কীশন নদীতে যেমন সীষরার ও যাবীনের প্রতি করেছিলে; 1
10তারা ঐনদোরে ধবংস হল, 1 ভূমির উপরে সারের মত হল। 1
11তুমি ওদের প্রধানদেরকে অরেব ও সেবের সমান কর, 1 এদের অধিপতিদের সেবহ ও সলমুন্নের সমান কর। 1
12এরা বলেছে, “এস আমরা নিজেদের জন্য 1 ঈশ্বরের সমস্ত চারণভূমি অধিকার করে নিই।” 1
13হে আমার ঈশ্বর, 1 তুমি ওদেরকে ঘূর্ণায়মান ধূলোর মত কর, 1 বায়ুর সামনে অবস্থিত খড়ের মত কর। 1
14যেমন দাবানল বন পুড়িয়ে দেয়, 1 যেমন আগুনের শিখা পাহাড়-পর্বত জ্বালিয়ে দেয়; 1
15সেরকম তুমি এদেরকে তোমার শক্তিশালী বায়ুতে তাড়া কর, 1 তোমার প্রচণ্ড ঝড়ে ভয়গ্রস্ত কর। 1
16তুমি ওদের মুখ লজ্জায় পরিপূর্ণ কর, 1 হে সদাপ্রভুু, যেন, 1 এরা তোমার নামের খোঁজ করে। 1
17এরা চিরতরে লজ্জিত ও ভীত হোক; 1 এরা হতাশ ও বিনষ্ট হোক; 1
18আর জানুক যে তুমিই, 1 যার নাম সদাপ্রভুু, 1 একা তুমিই সমস্ত পৃথিবীর উপরে সর্বশক্তিমান মহান ঈশ্বর।