Psalms · বাইবেল (বাংলা)

Psalms 139

1সদাপ্রভুু, তুমি আমাকে পরীক্ষা করেছ 1 এবং তুমি আমাকে জান। 1

2তুমি জান যখন আমি বসি 1 এবং যখন আমি উঠি, 1 তুমি আমার চিন্তা ভাবনা দূর থেকে বোঝ। 1

3তুমি আমার পথ লক্ষ্য করেছ 1 এবং কখন আমি শুই; 1 তুমি আমার সব পথ ভাল করে জান। 1

4কারণ আমার একটা কথা নেই 1 যা আমি বলি তা তুমি সম্পূর্ণ জান না, সদাপ্রভুু। 1

5পেছনে এবং আগে তুমি আমার চারদিকে আছো 1 এবং আমার ওপরে তোমার হাত রেখেছো। 1

6এ ধরনের জ্ঞান আমার জন্য অত্যন্ত দরকার; 1 এটা অত্যন্ত উঁচু এবং আমি এটা বুঝিনা। 1

7আমি তোমার আত্মা থেকে পালিয়ে কোথায় যেতে পারি? 1 তোমার সামনে থেকে কোথায় পালাবো? 1

8যদি স্বর্গে গিয়ে উঠি, সেখানে তুমি; 1 যদি পাতালে বিছানা পাতি, 1 দেখ, সেখানে তুমি। 1

9যদি আমি উড়ে যাই সকালের ডানায় 1 এবং যদি সমুদ্রের পরপারে গিয়ে বাস করি, 1

10এমনকি সেখানে তোমার হাত আমাকে চালাবে 1 এবং তোমার ডান হাত আমাকে ধরে রাখবে। 1

11যদি আমি বলি, “অবশ্যই অন্ধকার আমাকে লুকিয়ে রাখবে 1 এবং আমার চারিদিকে আলোর রাত হবে,” 1

12এমনকি অন্ধকার ও তোমার থেকে দূরে লুকিয়ে রাখতে পারবে না, 1 রাত দিনের মতো আলো দেয়, কারণ অন্ধকার 1 এবং আলো উভয়েই তোমার কাছে সমান। 1

13তুমি আমার ভেতরের যা কিছু গঠন করেছ; 1 তুমি আমার মায়ের গর্ভে আমাকে গঠন করেছিলে। 1

14আমি তোমাকে ধন্যবাদ দেবো, 1 কারণ তোমার কাজ অসাধারন 1 এবং বিস্ময়কর। তুমি আমার জীবন ভালোভাবে জানো। 1

15আমার দেহ তোমার থেকে লুকানো ছিল না, 1 যখন আমাকে গোপনে তৈরী করা হয়েছিল, 1 তখন আমাকে জটিলভাবে তৈরী করা হয়েছিল পৃথিবীর গভীরে। 1

16তুমি আমাকে দেখেছিলে গর্ভের ভেতরে; 1 সারাদিন আমার জন্য বৃতের বিষয় বইতে সব লেখা ছিল 1 এমনকি প্রথম ঘটনা ঘটার আগে। 1

17কত মূল্যবান তোমার চিন্তা আমার জন্য, 1 ঈশ্বর। কত সুবিশাল তাদের সমষ্টি। 1

18যদি আমি গণনা করার চেষ্টা করতাম, 1 তারা বালির থেকেও বেশী হত। আমি যখন জেগে উঠি, 1 আমি তখনও তোমার সঙ্গে থাকি। 1

19যদি শুধু তুমি দুষ্টকে হত্যা করেছিলে, 1 হে ঈশ্বর, হে হিংস্র লোকেরা, 1 আমার কাছ থেকে দূরে চলে যাও, 1 তোমরা হিংস্র লোকেরা। 1

20তারা তোমার বিরুদ্ধে বিদ্রোহী হবে 1 এবং প্রতারণাপূর্ণ কাজ করবে; 1 তোমার শত্রুরা মিথ্যা বলবে। 1

21আমি কি তাদের ঘৃণা করি না, 1 সদাপ্রভুু, যারা তোমাকে ঘৃণা করে? 1 আমি কি তাদের প্রতি বিরক্ত হই না যারা তোমার বিরুদ্ধে ওঠে? 1

22আমি তাদের সম্পূর্ণভাবে ঘৃণা করি তারা আমার শত্রু হয়েছে। 1

23আমাকে পরীক্ষা কর, ঈশ্বর এবং হৃদয় জানো; 1 আমাকে পরীক্ষা কর 1 এবং আমার চিন্তা ভাবনা জানো। 1

24দেখ আমার দুষ্টতার পথ আছে কি না 1 এবং আমাকে পথ দেখিয়ে নিয়ে চল চিরস্থায়ী পথে।

← Psalms 138Read In The App, Free →Psalms 140 →

Study Psalms 139

KJVMatthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschCharles SpurgeonScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)Reina-Valera (Español)Bíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)

All Chapters

123456789101112131415161718192021222324252627282930313233343536373839404142434445464748495051525354555657585960616263646566676869707172737475767778798081828384858687888990919293949596979899100101102103104105106107108109110111112113114115116117118119120121122123124125126127128129130131132133134135136137138139140141142143144145146147148149150