Psalms · বাইবেল (বাংলা)

Psalms 69

1ঈশ্বর, আমাকে রক্ষা কর, 1 কারণ আমার কন্ঠ পর্যন্ত জল উঠেছে। 1

2আমি গভীর পাঁকে ডুবে যাচ্ছি, 1 দাঁড়াবার স্থান নেই; গভীর জলে এসেছি, 1 বন্যা আমার উপর দিয়ে যাচ্ছে। 1

3আমি কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়েছি, 1 আমার কন্ঠ শুকনো হয়েছে; 1 আমার ঈশ্বরের অপেক্ষা করতে করতে 1 আমার চোখ অক্ষম হয়ে গেছে। 1

4যারা অকারণে আমার ঘৃণা করে, 1 তারা আমার মাথায় চুল অপেক্ষায় 1 অনেক আমার মিথ্যাবাদী শত্রুরা বলবান; 1 আমি যা চুরি করিনি, তা আমাকে ফিরিয়ে দিতে হল। 1

5ঈশ্বর, তুমি আমার মূর্খতা জানো 1 এবং আমার পাপ তোমার থেকে গুপ্ত নয়। 1

6প্রভু, বাহিনীগনের সদাপ্রভুু, 1 তোমার অপেক্ষাকারীরা আমার কারণে 1 লজ্জিত না হোক; ইস্রায়েলের ঈশ্বর, 1 তোমার সন্ধানকারীরা আমার কারণে অপমানিত না হোক। 1

7কারণ তোমার জন্য আমি তিরস্কার সহ্য করেছি, 1 আমার মুখ লজ্জায় ঢাকা দিয়েছি। 1

8আমি আমার ভাইদের কাছে বিদেশীতে পরিণত হয়েছি, 1 আমার মায়ের সন্তানদের কাছে বিজাতীয় হয়েছি। 1

9কারণ তোমার গৃহ করার আগ্রহ আমাকে গ্রাস করেছে; 1 যারা তোমাকে তিরস্কার করে 1 এবং তাদের তিরস্কার আমার উপরে পড়েছে। 1

10যখন আমি আমার আত্মাকে কষ্ট দিয়ে রোদন করলাম, 1 উপবাসের সঙ্গে প্রাণকে দন্ড দিলাম, 1 তখন তা আমার দূর্নামের বিষয় হল। 1

11যখন আমি শোকের পোশাক পরি, 1 তখন তাদের কাছে প্রবাদের উদ্দেশ্য হলাম। 1

12যারা শহরের দ্বারে বসে, 1 তারা আমার বিষয়ে কথা বলে; 1 আমি মাতালদের গীতস্বরূপ। 1

13কিন্তু সদাপ্রভুু, আমি তোমার কাছে 1 দিনের প্রার্থনা করছি; তোমার দয়ার জন্য, 1 তোমার পরিত্রানের সত্যে আমাকে উত্তর দাও। 1

14পাক থেকে আমাকে উদ্ধার কর 1 এবং ডুবে যেতে দিও না; 1 যারা আমাকে ঘৃণা করে তাদের থেকে আমাকে দূরে সরিয়ে নাও 1 এবং গভীর জলের মধ্য থেকে উদ্ধার কর। 1

15জলের বন্যা আমার উপরে যেন আচ্ছন্ন না হয়, 1 অগাধ জল আমাকে গ্রাস না করুক; 1 আমার উপরে কূপ তার মুখ বন্ধ না করুক। 1

16সদাপ্রভুু, আমাকে উত্তর দাও, 1 কারণ তোমার নিয়মের বিশ্বস্ততা উত্তম; 1 তোমার করুণার জন্য আমার প্রতি মুখ ফেরাও। 1

17তোমার এই দাস থেকে মুখ ঢেকে নিও না, 1 কারণ আমি বেদনাগ্রস্ত, 1 তাড়াতাড়ি আমাকে উত্তর দাও। 1

18কাছে এসে আমার প্রাণ মুক্ত কর; 1 আমার শত্রুদের থেকে আমার প্রাণ মুক্ত কর। 1

19তুমি আমার দূর্নাম 1 এবং আমার লজ্জা ও আমার অপমান জান; 1 আমার বিপক্ষেরা সকলে তোমার সামনে। 1

20তিরস্কারে আমার হৃদয় ভাঙ্গা হয়েছে; 1 আমি হতাশায় পূর্ণ ছিলাম, 1 আমি দয়ার অপেক্ষা করলাম, 1 কিন্তু তা নাই; সান্ত্বনাকারীদের অপেক্ষা করলাম, 1 কিন্তু কাউকে পেলাম না। 1

21আবার লোকে আমার খাওয়ার জন্য বিষ দিল, 1 আমার পিপাসার দিন অম্লরস পান করাল। 1

22তাদের টেবিল তাদের সামনে ফাঁদের মত হোক, 1 যখন তারা ভাবে যে তারা নিরাপদে, 1 তখন তাদের সম্পদ তাদের জন্য ফাঁদ হোক। 1

23তাদের চোখ অন্ধকার হোক, 1 যেন তারা দেখতে না পায় 1 এবং তুমি তাদের কোমরে সবদিন কম্পন করছ। 1

24তাদের উপরে তোমার রাগ ঢালে দাও, 1 তোমার আতঙ্ক তাদেরকে ধরুক। 1

25তাদের জায়গা শূন্য হোক, 1 তাদের তাঁবুতে কেউ বাস করবে না। 1

26কারণ তারা তাকেই নির্যাতন করেছে, 1 যাকে তুমি প্রহার করেছ, 1 তাদের ব্যথা বর্ণনা করে, 1 যাদেরকে তুমি আঘাত করেছ। 1

27তাদের অপরাধের উপরে অপরাধ যোগ কর, 1 তারা তোমার প্রতিজ্ঞায় প্রবেশ না করুক। 1

28জীবন পুস্তক থেকে তাদের নাম বাদ দেওয়া হোক 1 এবং ধার্ম্মিকদের সাথে তাদের লেখা না হোক। 1

29কিন্তু আমি দুঃখী ও ব্যথিত, 1 ঈশ্বর তোমার পরিত্রান আমাকে উন্নত করুক। 1

30আমি গানের দ্বারা তোমার নাম প্রশংসা করব 1 এবং ধন্যবাদ দ্বারা তাঁর মহিমা করব। 1

31তাই সদাপ্রভুুর দৃষ্টিতে ভালো হবে, 1 ষাঁড়, শিং ও খুরযুক্ত ষাঁড় থেকে ভালো হবে। 1

32বিনম্ররা তা দেখে আনন্দ করবে; 1 ঈশ্বর সন্ধানকারী তোমাদের হৃদয় সঞ্জীবিত হোক। 1

33কারণ সদাপ্রভুু দরিদ্রদের কথা শোনেন, 1 তিনি নিজের বন্দিদেরকে তুচ্ছ করেন না। 1

34আকাশ ও পৃথিবী তাঁর প্রশংসা করুক, 1 সমুদ্র ও তার মধ্যে সব কিছু তাঁর প্রশংসা করুক। 1

35কারণ ঈশ্বর সিয়োনকে পরিত্রান করবেন 1 এবং যিহূদার শহর গাঁথবেন; 1 লোকে সেখানে বাস করবে এবং অধিকার পাবে। 1

36তাঁর দাসদের বংশই তা ভোগ করবে; 1 যারা তাঁর নাম ভালবাসে তারা বাস করবে।

← Psalms 68Read In The App, Free →Psalms 70 →

Study Psalms 69

KJVMatthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschCharles SpurgeonScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)Reina-Valera (Español)Bíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)

All Chapters

123456789101112131415161718192021222324252627282930313233343536373839404142434445464748495051525354555657585960616263646566676869707172737475767778798081828384858687888990919293949596979899100101102103104105106107108109110111112113114115116117118119120121122123124125126127128129130131132133134135136137138139140141142143144145146147148149150