Psalms · বাইবেল (বাংলা)

Psalms 79

1ঈশ্বর, বিদেশী জাতিরা তোমার অধিকারে প্রবেশ করেছে, 1 তারা তোমার পবিত্রতম মন্দিরকে অশুচি করেছে, 1 যিরুশালেমকে স্তূপের ঢিবী করেছে। 1

2তারা তোমার দাসদের আকাশের পাখিদের খেতে দিয়েছে, 1 তোমার বিশ্বস্ত লোকেদের মাংস পৃথিবীর পশুদের দিয়েছে। 1

3তারা যিরুশালেমের চারিদিকে জলের মত তাদের রক্ত ঢেলে দিয়েছে 1 এবং তাদের কবর দেবার কেউ ছিল না। 1

4আমরা প্রতিবেশীদের কাছে তিরস্কারের বিষয় হয়েছি, 1 চারিদিকে লোকদের কাছে হাঁসির ও বিদ্রূপের পাত্র হয়েছি। 1

5সদাপ্রভুু, কত কাল তুমি রেগে থাকবে? 1 তোমার অন্তরজ্বালা জ্বলবে? 1

6ঢেলে দাও তোমার ক্রোধ সেই জাতিদের উপরে, 1 যারা তোমাকে জানে না, সেই রাজ্যর উপরে, 1 যারা তোমার নাম ডাকে না। 1

7কারণ তারা যাকোবকে গ্রাস করেছে, 1 তার বাসস্থান ধ্বংস করেছে। 1

8পিতৃপুরুষদের পাপ সব আমাদের বিরুদ্ধে স্মরণ কর না; 1 তোমার দয়ার করুণা আমাদের কাছে আসুক, 1 কারণ আমরা খুব দুর্বল। 1

9ঈশ্বর আমাদের পরিত্রান, আমাদের সাহায্য কর, 1 তোমার নামের মহিমার জন্য আমাদেরকে উদ্ধার কর, 1 তোমার নামের জন্য আমাদের সব পাপ ক্ষমা কর। 1

10জাতিরা কেন বলবে, “ওদের ঈশ্বর কোথায়?” 1 তোমার দাসেদের যে রক্ত ঝরেছে, 1 তাদের প্রতিফলে আমাদের চোখের সামনে জাতিদেরকে অভিযুক্ত কর। 1

11বন্দির গভীর আর্তনাদ সাথে তোমার সামনে উপস্থিত হবে, 1 তুমি নিজের শক্তিতে মৃত্যুর সন্তানদের বাঁচাও। 1

12প্রভু, আমাদের প্রতিবেশীরা অপমানে তোমাকে অপমান করেছে, 1 তার সাতগুন পরিশোধ তাদের কোলে ফিরিয়ে দাও। 1

13তাতে তোমার লোক ও তোমার চরানির মেষ যে আমরা, 1 আমরা চিরকাল তোমার ধন্যবাদ করব, 1 বংশপরম্পরায় তোমার প্রশংসার প্রচার করব।

← Psalms 78Read In The App, Free →Psalms 80 →

Study Psalms 79

KJVMatthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschCharles SpurgeonScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)Reina-Valera (Español)Bíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)

All Chapters

123456789101112131415161718192021222324252627282930313233343536373839404142434445464748495051525354555657585960616263646566676869707172737475767778798081828384858687888990919293949596979899100101102103104105106107108109110111112113114115116117118119120121122123124125126127128129130131132133134135136137138139140141142143144145146147148149150