Psalms 77
1আমি আমার স্বরে ঈশ্বরের কাছে আর্তনাদ করব; 1 আমি আমার স্বরে ঈশ্বরের কাছে আর্তনাদ করব 1 এবং আমার ঈশ্বর আমার আর্তনাদ শুনবেন। 1
2আমার সঙ্কটের দিনের আমি প্রভুর খোঁজ করলাম। 1 আমি সমস্ত রাত, আমার হাত বিস্তারিত করে প্রার্থনা করলাম, 1 আমার প্রাণ সান্ত্বনা প্রাপ্ত হল না। 1
3আমি আর্তনাদের দিন ঈশ্বরকে স্মরণ করছি; 1 আমি তাঁর বিষয়ে চিন্তা করতে করতে মূর্ছা যাচ্ছি। 1
4তুমি আমার চোখ খোলা রেখেছ; 1 আমি এতই চিন্তিত যে, কথা বলতে পারি না। 1
5আমি পূর্বের দিন গুলির বিষয়ে, 1 অনেক আগের অতীত কালের বিষয়ে চিন্তা করলাম। 1
6আমি রাতের বেলায় একবার একটি গান 1 স্মরণ করলাম যা আমি একবার গেয়েছিলাম; 1 আমি মনোযোগের সঙ্গে চিন্তা করলাম 1 এবং কি ঘটেছিল তা আমি আমার হৃদয়ে অনুসন্ধান করলাম। 1
7প্রভু কি আমাকে চিরকালের জন্য ত্যাগ করবেন? 1 তিনি কি আর কখনই আমাকে দয়া দেখাবেন না? 1
8তাঁর নিয়মের বিশ্বস্ততা কি চিরদিনের র জন্য শেষ হয়ে গিয়েছে? 1 তাঁর প্রতিজ্ঞা কি চিরকালের জন্য বিফল হয়েছে? 1
9ঈশ্বর কি দয়ালু হতে ভুলে গিয়েছেন? 1 তাঁর ক্রোধে কি তাঁর করুণাকে রুদ্ধ করেছে? 1
10আমি বললাম, “এ আমার দুঃখ, 1 যখন সর্ব শক্তিমান তাঁর ডান হাতকে আমাদের দিকে প্রসারিত করেছিলেন, 1 সেই বছরগুলি স্মরণ করি।” 1
11সদাপ্রভুু, আমি তোমার কাজগুলি স্মরণ করব; 1 আমি তোমার পূর্বের আশ্চর্য্য কাজগুলি স্মরণ করব। 1
12আমি তোমার সমস্ত কাজগুলির বিষয়ে চিন্তা করব; 1 তোমার কাজের বিষয়ে আলোচনা করব। 1
13হে ঈশ্বর, তোমার পথ পবিত্র; 1 কোন দেবতা আমাদের ঈশ্বরের মত মহান? 1
14তুমিই সেই ঈশ্বর যিনি আশ্চর্য্য কাজ করেন; 1 তুমি লোকেদের মধ্যে তোমার শক্তি প্রকাশ করেছ। 1
15তোমার মহান শক্তির দ্বারা তুমি তোমার লোকদের বিজয় দিয়েছ, 1 যাকোবের ও যোষেফের সন্তানদের, মুক্ত করেছ। 1
16হে ঈশ্বর, সমস্ত সমুদ্র তোমাকে দেখল; 1 সমস্ত সমুদ্র তোমাকে দেখল 1 এবং তারা ভীত হল, 1 গভীর সমুদ্র বিচলিত হল। 1
17সমস্ত মেঘ জলের ধারা বর্ষণ করল, 1 আকাশমণ্ডল গর্জন করল, 1 তোমার সমস্ত তিরগুলি বিক্ষিপ্ত হল। 1
18ঝড়ের মধ্যে থেকে তোমার বজ্রের মত ধ্বনি শোনা গেল, 1 বিদ্যুৎ জগৎকে আলোকিত করল, 1 পৃথিবী কেঁপে গেল ও টলে উঠল। 1
19সমুদ্রের মধ্যে তোমার রাস্তা চলে গেল 1 এবং বহু জলরাশির মধ্যে দিয়ে তোমার পথ ছিল, 1 কিন্তু তোমার পায়ের চিহ্ন দেখা গেল না। 1
20তুমিই তোমার প্রজাদের ভেড়ার পালের মত 1 মোশি ও হারোণের হাত দিয়ে পরিচালনা করেছ।