Psalms · বাইবেল (বাংলা)

Psalms 106

1প্রশংসা কর সদাপ্রভুুর, ধন্যবাদ দাও সদাপ্রভুুকে, 1 কারণ তিনি মঙ্গলময়, 1 তাঁর বিশ্বস্ততার নিয়ম অনন্তকালস্থায়ী। 1

2কে সদাপ্রভুুর বিক্রমের কাজ সব গণনা করতে পারে? 1 কে তাঁর সব প্রশংসনীয় কাজ প্রচার করতে পারে? 1

3ধন্য তারা, যারা ন্যায় রক্ষা করে 1 এবং যারা সব দিন যথাযথ কাজ করে। 1

4সদাপ্রভুু, যখন তোমার লোকেদের ওপর 1 অনুগ্রহ দেখাও তখন আমাকে মনে রেখো; 1 আমাকে সাহায্য কর যখন তাদের রক্ষা কর। 1

5তখন আমি তোমার মনোনীতদের মঙ্গল দেখবো, 1 যেন তোমার জাতির আনন্দে আনন্দ করি 1 এবং তোমার অধিকারের সঙ্গে গৌরব করি। 1

6আমরা পাপ করেছি আমাদের পূর্বপুরুষদের মতো, 1 আমরা অন্যায় করেছি এবং অধর্ম্ম করেছি। 1

7আমাদের মিশরে তোমার পূর্বপুরুষরা 1 আশ্চর্য্য কাজ সব বোঝেনি; 1 তারা তোমার কাজের বিশ্বস্ত বিধি 1 অগ্রাহ্য করল তারা সমুদ্রতীরে, 1 লোহিত সাগরে, তারা বিদ্রোহ করল। 1

8তবুও তিনি তাঁর নামের 1 জন্য তাদেরকে পরিত্রান দিলেন, 1 তাতে তিনি তাঁর শক্তি প্রকাশ করলেন। 1

9তিনি লোহিত সাগরকে ধমক দিলেন 1 এবং তা শুকিয়ে গেল, তারপর তিনি তাদেরকে 1 গভীরের মধ্য দিয়ে নিয়ে গেলেন যেমন প্রান্তর দিয়ে যায়। 1

10তিনি যারা তাদেরকে কারণ করে 1 তাদের হাত থেকে তাদেরকে বাঁচালেন 1 এবং শত্রুর শক্তি থেকে তাদেরকে উদ্ধার করলেন; 1

11কিন্তু জল তাদের বিপক্ষদের ঢেকে দিল, 1 তাদের একজনও বাঁচল না। 1

12তারপর তারা তাঁর বাক্যে বিশ্বাস করল 1 এবং তাঁর প্রশংসা গান করল। 1

13কিন্তু তারা তাড়াতাড়ি ভুলে গেল তিনি যা করেছিলেন; 1 তারা তাঁর নির্দেশের অপেক্ষা করলো না। 1

14কিন্তু প্রান্তরে অত্যন্ত লোভ করল 1 এবং মরুপ্রান্তে ঈশ্বরের পরীক্ষা করল। 1

15তিনি তাদের অনুরোধ রক্ষা করলেন 1 কিন্তু রোগ পাঠালেন যা তাদের শরীরে ঢুকল। 1

16তারা শিবিরের মধ্যে মোশি 1 এবং হারোণ সদাপ্রভুুর পবিত্র যাজকের ওপর বিরক্ত হল। 1

17ভূমি ফাটল এবং দাথনকে গিলে নিলো, 1 অবীরামের অনুগামীদের ঢেকে দিলো। 1

18তাদের মধ্যে আগুন জ্বলে উঠল; 1 আগুনের শিখা দুষ্টদের পুড়িয়ে দিলো। 1

19তারা হোরেবে এক গরুর বাচ্চা তৈরী করল, 1 ধাতুর তৈরী মূর্তির কাছে আরাধনা করল। 1

20তারা ঈশ্বরের মহিমায় ব্যবসা করল 1 ঘাস খাওয়া গরুর মূর্ত্তি নিয়ে। 1

21তারা তাদের ত্রাণকর্ত্তা ঈশ্বরকে ভুলে গেল, 1 যিনি মিশরে মহৎ কাজ করেছিলেন; 1

22তিনি হামের দেশে নানা আশ্চর্য্য কাজ করলেন 1 এবং লোহিত সাগরের ধারে নানা ভয়ঙ্কর কাজ করলেন। 1

23তিনি তাদের ধ্বংসের জন্য আদেশ জারি করলেন 1 তার মনোনীত মোশি তাঁর সামনে ভঙ্গ জায়গায় দাঁড়ালেন 1 তাঁর রাগ দূর করার জন্য যাতে তিনি তাদেরকে ধ্বংস না করেন। 1

24তারপর তারা উর্বর দেশকে তুচ্ছ করল, 1 তারা তাঁর প্রতিশ্রুতি বিশ্বাস করল না; 1

25কিন্তু তাঁবুর মধ্যে অভিযোগ করল 1 এবং সদাপ্রভুুকে মান্য করল না। 1

26তাই তিনি তাদের বিরুদ্ধে শপথ করলেন 1 যে তারা মরূপ্রান্তরে মারা যাক। 1

27আমি তাদের বংশকে জাতিদের মধ্য থেকে বিচ্ছিন্ন করবো 1 এবং তাদেরকে অন্য দেশে ছিন্নভিন্ন করব। 1

28তাঁরা বাল-পিয়োরের আরাধনা করল 1 এবং মড়াদের বলি খেলো। 1

29তারা তাদের কাজের দ্বারা তাঁকে অসন্তুষ্ট করল 1 এবং তাদের মধ্যে মহামারী দেখা দিল। 1

30তখন পিনহস দাঁড়িয়ে হস্তক্ষেপ করলেন 1 এবং তাতে মহামারী প্রশমিত হল। 1

31এটা তাঁর পক্ষে ধার্ম্মিকতা বলে 1 গণ্য হল সব প্রজন্ম চিরকালের জন্য। 1

32তারা মরীবার জলসমীপেও ঈশ্বরের রাগ জন্মাল 1 এবং তাদের জন্য মোশির কষ্টহল 1

33তারা তাঁকে তিক্ত করল 1 এবং তিনি বেপরোয়াভাবে বললেন। 1

34তারা জাতিদেরকে ধ্বংস করল না, 1 যেমন সদাপ্রভুু করতে আদেশ দিয়েছিলেন। 1

35কিন্তু তারা পাগান জাতিদের সঙ্গে মিশে গেল 1 এবং তাদের শিক্ষা গ্রহণ করল; 1

36এবং তাদের প্রতিমার আরাধনা করল, 1 তাতে সে সব তাদের ফাঁদ হয়ে উঠল। 1

37তারা তাদের ছেলেদের 1 এবং মেয়েদেরকে ভূতদের উদ্দেশ্যে বলিদান করল। 1

38তারা নির্দ্দোষদের রক্তপাত করল, তাদের ছেলে 1 এবং মেয়েদের রক্তপাত করল, 1 তারা কনানীয় প্রতিমাদের উদ্দেশ্যে তাদেরকে বলিদান করল; 1 দেশ রক্তে অপবিত্র করলো। 1

39তারা তাদের কাজের দ্বারা কলুষিত হল 1 এবং ব্যভিচারী হলো তাদের কাজের জন্য। 1

40তাই সদাপ্রভুু তাঁর লোকেদের ওপর রেগে গেলেন 1 এবং তিনি তাঁর লোকেদেরকে ঘৃণা করলেন। 1

41তিনি তাদেরকে জাতিদের হাতে তুলে দিলেন 1 এবং যারা তাদের কারণ করত তারা তাদের ওপরে কর্তৃত্ব করল। 1

42তাদের শত্রুরা তাদের পদদলিত করল 1 এবং তারা তাদের কর্তৃত্বের কাছে পরাধীন হল। 1

43অনেক বার তিনি তাদেরকে 1 সাহায্য করতে এলেন কিন্তু তারা বিদ্রোহী হল 1 এবং নিজেদের পাপে দুর্বল হয়ে পড়ল। 1

44তবুও তিনি যখন তাদের বেদনার কথা শুনলেন, 1 তখন সাহায্যের জন্য তাদের কান্না শুনলেন। 1

45তিনি মনে করলেন তাদের সঙ্গে তার নিয়মের কথা 1 এবং নরম হলেন কারণ তাঁর বিশ্বস্ততার বিধি। 1

46তিনি তাদের বিজেতাদের তিনি করুণা করলেন। 1

47আমাদের রক্ষা কর, 1 সদাপ্রভুু, আমাদের ঈশ্বর, 1 জাতিদের মধ্য থেকে আমাদেরকে সংগ্রহ কর; 1 যেন আমরা তোমার পবিত্র নামের স্তব করি 1 এবং তোমার প্রশংসায় জয়ধ্বনি করি। 1

48ধন্য সদাপ্রভুু, ইস্রায়েলের ঈশ্বর, 1 অনাদিকাল অবধি অনন্তকাল পর্যন্ত। 1 সব লোক বলুক, আমেন। সদাপ্রভুুর প্রশংসা কর।

← Psalms 105Read In The App, Free →Psalms 107 →

Study Psalms 106

KJVMatthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschCharles SpurgeonScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)Reina-Valera (Español)Bíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)

All Chapters

123456789101112131415161718192021222324252627282930313233343536373839404142434445464748495051525354555657585960616263646566676869707172737475767778798081828384858687888990919293949596979899100101102103104105106107108109110111112113114115116117118119120121122123124125126127128129130131132133134135136137138139140141142143144145146147148149150