Psalms 33
1ধার্ম্মিকেরা, সদাপ্রভুুতে আনন্দ কর; 1 প্রশংসা করা ন্যায়পরায়ণদের জন্য উপযুক্ত। 1
2বীণার সাথে সদাপ্রভুুকে ধন্যবাদ দাও; 1 দশটি তারের বাদ্যযন্ত্রের সঙ্গে তাঁর প্রশংসা কর। 1
3তাঁর উদ্দেশ্যে নতুন গান গাও; 1 মধুর বাদ্য কর, জয়ধ্বনি কর 1 এবং আনন্দের সাথে গান কর। 1
4কারণ সদাপ্রভুুর বাক্য ন্যায়পরায়ণ 1 এবং তিনি যা কিছু করেন তা ন্যায্য। 1
5তিনি ধার্ম্মিকতা এবং ন্যায়বিচার ভালোবাসেন। 1 পৃথিবীতে সদাপ্রভুুর চুক্তির বিশ্বস্ততা পূর্ণ হয়। 1
6স্বর্গে তৈরি করা হয় সদাপ্রভুুর বাক্যে 1 এবং সমস্ত তারা তাঁর মুখের শ্বাসের দ্বারা তৈরি হয়েছিল। 1
7তিনি সমুদ্রের জলকে একসঙ্গে একটি স্তূপের মত সংগ্রহ করেন; 1 তিনি মহাসাগরকে ভান্ডারের মধ্যে রাখেন। 1
8সমস্ত পৃথিবী সদাপ্রভুুকে ভয় করুক; 1 জগতের সমস্ত নিবাসীরা তাঁর ভয়ে থাকো। 1
9কারণ তিনি কথা বললেন 1 এবং তার উত্পত্তি হল; 1 তিনি আদেশ দিলেন ও এটি একটি জায়গায় দাঁড়িয়ে রইল। 1
10সদাপ্রভুু জাতিগুলোর ঐক্য ব্যর্থ করেন; 1 তিনি লোকেদের পরিকল্পনা বাতিল করেন। 1
11সদাপ্রভুুর পরিকল্পনা চিরকাল থাকে, 1 তাঁর হৃদয়ের পরিকল্পনা সমস্ত প্রজন্মের জন্য। 1
12ধন্য সেই জাতি, যাঁর ঈশ্বর সদাপ্রভুু, 1 যাদের তিনি নিজের অধিকার হিসাবে মনোনীত করেছেন। 1
13সদাপ্রভুু, স্বর্গ থেকে দেখেন, 1 তিনি সমস্ত লোককে দেখেন। 1
14সে যেখানে অবস্থান করে সেখান থেকে, 1 পৃথিবীতে যারা বেঁচে আছে তাদের দেখেন। 1
15তিনি যিনি তাদের হৃদয়কে গঠন করেছেন, 1 যা তাদের সমস্ত কাজ দেখায়। 1
16কোন রাজা বিশাল সেনাবাহিনীর দ্বারা রক্ষা পায় না; 1 একটি যোদ্ধা তার মহান শক্তির দ্বারা রক্ষা পায় না। 1
17জয়ের জন্য একটি ঘোড়ার আশা মিথ্যা, 1 তার মহান শক্তি সত্বেও, 1 সে উদ্ধার করতে পারবে না। 1
18দেখ, যারা তাঁকে ভয় করে তাদের উপরে সদাপ্রভুু চোখ থাকে, 1 যারা তাঁর চুক্তির বিশ্বস্ততার ওপর নির্ভর করে। 1
19মৃত্যুর হাত থেকে তাদের প্রাণ বাঁচাতে 1 এবং দূর্ভিক্ষের মাধ্যমে তাদের জীবিত রাখতে। 1
20আমরা সদাপ্রভুুর জন্য অপেক্ষায় রয়েছি; 1 তিনি আমাদের সাহায্য 1 এবং আমাদের ঢাল। 1
21আমাদের হৃদয় তাঁর মধ্যে আনন্দিত, 1 কারণ আমরা তাঁর পবিত্র নামের উপর বিশ্বাস করি। 1
22সদাপ্রভুু, তোমার চুক্তির বিশ্বস্ততা আমাদের সাথে থাকুক।