Psalms 72
1ঈশ্বর, তোমার রাজাকে তোমার ধার্মিক নিয়ম প্রদান কর, 1 রাজপুত্রকে তোমার ন্যায়পরায়ণতা প্রদান কর। 1
2তিনি ধার্ম্মিকতায় তোমার লোকেদের 1 এবং ন্যায়ে তোমার দুঃখীদের বিচার করবেন। 1
3পর্বতেরা ধার্ম্মিকতা দ্বারা লোকেদের জন্য শান্তিরূপ ফলে ফলবান হবে। 1
4তিনি দুঃখী লোকেদের বিচার করবেন, 1 তিনি দরিদ্র সন্তানদের রক্ষা করবেন 1 এবং অত্যাচারীদের ভেঙে ফেলবেন। 1
5যতদিন সূর্য্য থাকবে 1 এবং যতদিন চাঁদ থাকবে, সে চাঁদ 1 এবং সূর্য্যের সঙ্গে বংশপরাম্পরার সাথে বাস করবে। 1
6মরশুমের ঘাসের মাঠে বৃষ্টির মত তিনি নেমে আসবেন, 1 পৃথিবীতে ঝর্ণার জল ধারার মত নেমে আসবেন। 1
7তাঁর দিনের ধার্মিক লোক উন্নত হবে, 1 চাঁদের কাল পর্যন্ত প্রচুর শান্তি হবে। 1
8তিনি এক সমুদ্র থেকে অপর সমুদ্র পর্যন্ত 1 এবং এক নদী থেকে অপর পৃথিবীর প্রান্ত পর্যন্ত প্রভুত্ব করবেন। 1
9তাঁর সামনে প্রান্তরের বাসিন্দারা নত হবে, 1 তাঁর শত্রুরা ধূলো চাটবে। 1
10তর্শীশ ও দ্বীপপুঞ্জ রাজারা নৈবেদ্য আনবেন; 1 শিবা ও সবার রাজারা উপহার দেবেন। 1
11প্রকৃত পক্ষে, রাজারা তাঁর কাছে প্রণিপাত করবেন; 1 সব জাতি তাঁর দাস হবে। 1
12কারণ কেউ কাঁদছে এমন অভাবগ্রস্ত ব্যক্তিকে তিনি সাহায্য করেন 1 এবং দুঃখী ব্যক্তি ও নিঃসহায়কে উদ্ধার করবেন। 1
13তিনি দীনহীন এবং দরিদ্রকে দয়া করবেন। 1 তিনি দরিদ্রদের প্রাণ নিস্তার করবেন। 1
14তিনি নির্যাতন ও অত্যাচারের থেকে তাদের প্রাণ মুক্ত করবেন 1 এবং তাঁর দৃষ্টিতে তাদের জীবন বহুমূল্য হবে 1
15আর তারা জীবিত থাকবে 1 ও তাকে শিবার সোনা দান করা হবে, 1 লোকে তার জন্য সবদিন প্রাথর্না করবে, 1 সমস্ত দিন তাঁর ধন্যবাদ করবে। 1
16দেশের মধ্যে পর্বত শিখরে প্রচুর শস্য হবে, 1 তাদের ফসল লিবানোনের গাছের মত হাওয়াতে আন্দোলিত হবে 1 এবং শহরের লোকেরা মাটির ঘাসের মত উন্নত হবে। 1
17তাঁর নাম চিরকাল থাকবে; 1 সূর্য্য থাকা পর্যন্ত তাঁর নাম সতেজ থাকবে; 1 মানুষেরা তাতে আশীর্বাদ পাবে; 1 সমস্ত জাতি তাকে ধন্য ধন্য বলবে। 1
18ধন্য সদাপ্রভুু ঈশ্বর, ইস্রায়েলের ঈশ্বর; 1 কেবল তিনিই আশ্চর্য্য কাজ করেন। 1
19তাঁর গৌরবের নাম চিরকাল ধন্য; 1 তাঁর মহিমায় সমস্ত পৃথিবী পরিপূর্ণ হোক। 1 আমেন এবং আমেন। 1
20যিশয়ের ছেলে দায়ূদের প্রার্থনা সব সমাপ্ত হল।