Psalms 145
1আমি তোমার উচ্চ প্রশংসা করব, 1 আমার ঈশ্বর, রাজা; 1 আমি অনন্তকাল তোমার নামের মহিমা কীর্তন করব। 1
2প্রতিদিন আমি তোমার মহিমা কীর্তন করব, 1 আমি অনন্তকাল তোমার নামের প্রশংসা করব। 1
3সদাপ্রভুু মহান এবং অত্যন্ত প্রশংসনীয়; 1 তাঁর মহিমা জ্ঞানের অতীত। 1
4বংশানুক্রমে এক পুরুষ অন্য পুরুষের কাছে 1 তোমার কাজের প্রশংসা করবে 1 এবং তোমার পরাক্রমের কাজ প্রচার করবে, 1
5তারা তোমার গৌরবযুক্ত মহিমার কথা বলবে 1 ও আমি তোমার আশ্চর্য কাজের ধ্যান করব। 1
6তারা তোমার ক্ষমতা মহৎ কাজের কথা বলবে, 1 আমি তোমার মহিমার কথা ঘোষণা করব। 1
7তারা তোমার উচ্ছ্বসিত ধার্মিকতার কথা ঘোষণা করবে, 1 তারা গান গাবে তোমার ধার্মিকতার সম্বন্ধে। 1
8সদাপ্রভুু করুণাময় এবং ক্ষমাপূর্ণ, 1 ক্রোধে ধীর এবং দয়াতে মহান। 1
9সদাপ্রভুু সকলের পক্ষে মঙ্গলময়, 1 তাঁর কোমল করুণা তাঁর করা সব কাজের ওপরে আছে। 1
10তুমি সব যা করেছ তার জন্য তাঁকে ধন্যবাদ দেবে, 1 সদাপ্রভুু এবং তোমার বিশ্বস্তরা তোমাকে ধন্যবাদ দেবে। 1
11তারা তোমার রাজ্যের গৌরব করবে 1 এবং তোমার শক্তির কথা বলে। 1
12তারা মানবজাতি কে জানাতে পারবে ঈশ্বরের পরাক্রমের সব কাজ 1 এবং তাঁর রাজ্যের ঐশ্বর্য্যময় জাঁকজমক। 1
13তোমার রাজ্য একটা চিরস্থায়ী রাজ্য 1 এবং তোমার কর্তৃত্ব বংশপরস্পর স্থায়ী। 1
14সদাপ্রভুু পতনোম্মুখ সবাইকে সহায়তা করেন, 1 অবনত সবাইকে ওপরে ওঠান। 1
15সবার চোখ তোমার জন্য অপেক্ষা করে, 1 তুমি তাদেরকে ঠিক দিনের তাদের খাবার দিচ্ছ। 1
16তুমি তোমার হাত মুক্ত করে রাখ 1 এবং প্রত্যেক জীবন্ত প্রাণীর ইচ্ছা পূরণ কর। 1
17সদাপ্রভুু তাঁর সব পথে ধার্মিক 1 এবং তিনি তাঁর সব কাজে করুণাময়। 1
18সদাপ্রভুু সবার কাছে আছেন যারা তাঁকে ডাকে, 1 যারা তাঁকে বিশ্বাসযোগ্যতায় ডাকে। 1
19যারা তাঁকে সম্মান করে তিনি তাদের ইচ্ছা পূরন করেন; 1 তিনি তাদের কান্না শোনেন 1 এবং তাদের রক্ষা করেন। 1
20সদাপ্রভুু সবার প্রতি লক্ষ্য রাখেন যারা তাঁকে প্রেম করে, 1 কিন্তু দুষ্টদের সবাইকে ধ্বংস করবেন। 1
21আমার মুখ সদাপ্রভুুর প্রশংসা করবে; 1 সব জাতি যুগে যুগে চিরকাল তাঁর পবিত্র নামের ধন্যবাদ করুক।