Psalms 12
1সদাপ্রভুু, সাহায্য কর, 1 কারণ ধার্ম্মিকেরা অদৃশ্য হয়ে গেছে; 1 বিশ্বস্তরা বিলুপ্ত হয়ে গেছে। 1
2সবাই তার প্রতিবেশীকে অনর্থক কথা বলে; 1 যারা দুমনা ও তোষামোদের সঙ্গে কথা বলে। 1
3সদাপ্রভুু, তোষামোদকারীদের, 1 প্রত্যেক জিভ যারা বড় কথা বলে তাদের উচ্ছিন্ন করবেন। 1
4এরা তারা যারা বলে, 1 “আমাদের জিহ্বা দিয়ে আমরা জয়ী হব, 1 যখন আমাদের মুখ কথা বলবে, 1 কে আমাদের উপর প্রভুত্ব করতে পারে?” 1
5সদাপ্রভুু বলেন, 1 দরিদ্রের বিরুদ্ধে হিংস্রতার কারণে, 1 অভাবগ্রস্তদের গভীর আর্তনাদের কারণে, 1 আমি উঠব, আমি তাদের নিরাপত্তা প্রদান করব 1 কারণ যার জন্য তারা আকাঙ্খা করে। 1
6সদাপ্রভুুর বাক্য বিশুদ্ধ বাক্য, 1 মাটির ধাতু গলানোর পাত্রে শুদ্ধ করা রূপার মত, 1 সাত বার পরিশোধিত। 1
7তুমি সদাপ্রভুু, তুমি আমাদের রক্ষা কর 1 এবং সবদিন এই দুষ্ট প্রজন্ম থেকে আমাদের রক্ষা করবে। 1
8দুষ্টরা চারিদিকে ঘুরে বেড়ায়, 1 যখন মানুষের সন্তানদের মধ্যে মন্দতা সম্মানিত হয়।