Psalms 102
1আমার প্রার্থনা শোন, সদাপ্রভুু; 1 শোন আমার কান্না + 102:1 ক্ষমা প্রার্থনা। 1
2সঙ্কটের দিনের আমার থেকে তোমার মুখ লুকিও না 1 আমার কষ্টের দিনের। আমার কথা শোন। 1 যখন আমি তোমায় ডাকবো আমাকে তাড়াতাড়ি উত্তর দিও। 1
3কারণ আমার দিন ধোঁয়ার মতো উড়ে গেছে 1 এবং আমার হাড় আগুনের মতো পুড়ে গেছে। 1
4আমার হৃদয় ভেঙে গেছে 1 এবং আমি ঘাসের মতো শুকিয়ে গেছি; 1 আমি খেতে পারিনা। 1
5আমার ক্রমাগত কান্নাতে, 1 আমি রোগা হয়ে গেছি। 1
6আমি প্রান্তরের জলচর পাখির মতো 1 ধ্বংসের মধ্যে আমি পেঁচার মতো হয়েছি। 1
7আমি শুয়ে জেগে থাকি একাকী পাখির মতো, 1 বাড়ীর ছাদের উপরে একা আছি। 1
8আমার শত্রুরা আমাকে সারা দিন উপহাস করে, 1 তারা আমাকে পরিহাস করে আমার নাম নিয়ে শাপ দেয়। 1
9আমি ছাই খাই রুটির মতো 1 এবং আমার পানীয়তে চোখের জল মিশিয়ে পান করি। 1
10কারণ তোমার রাগ গর্জন করে, 1 তুমি আমাকে তুলে আছাড় মেরেছ। 1
11আমার দিন হেলে পড়া ছায়ার মতো 1 এবং আমি ঘাসের মতো শুকনো হয়েছি। 1
12কিন্তু তুমি, সদাপ্রভুু, অনন্তকাল জীবিত 1 এবং তোমার খ্যাতি বংশপরম্পরা। 1
13তুমি উঠবে এবং সিয়োনের ওপর ক্ষমা করবে। 1 এখন তার ওপর ক্ষমা করার দিন; 1 নিরূপিত দিন এসেছে। 1
14কারণ তোমার দাসেরা তাঁর পাথরে প্রিয় 1 এবং তাঁর ধ্বংসের ধূলোর জন্য সমবেদনা অনুভব করে। 1
15জাতিরা তোমার নাম শ্রদ্ধা করবে, 1 সদাপ্রভুু, পৃথিবীর সব রাজা তোমার গৌরবের সম্মান করবে। 1
16সদাপ্রভুু সিয়োনকে পুনরায় নির্মাণ করবেন 1 এবং তাঁর মহিমা প্রকাশ করবেন। 1
17ঐ দিন তিনি দীনহীনদের প্রার্থনার উত্তর দেবেন; 1 তিনি তাদের প্রার্থনা বাতিল করবেন না। 1
18এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য লেখা থাকবে 1 এবং যে মানুষ এখনও জন্মায়নি সেও সদাপ্রভুুর প্রশংসা করবে। 1
19কারণ তিনি পবিত্র উচ্চ থেকে নিচে দেখেছেন 1 সদাপ্রভুু স্বর্গ থেকে পৃথিবীতে লক্ষ্য করেছেন; 1
20বন্দিদের কান্না শুনতে, 1 নিন্দিতদের মৃত্যু থেকে মুক্ত করতে। 1
21তারপর লোকেরা সিয়োনে সদাপ্রভুুর নাম প্রচার করব 1 এবং যিরুশালেমে তাঁর প্রশংসা হবে। 1
22তখন লোকেরা এবং রাজ্যগুলো 1 একসঙ্গে জড় হবে সদাপ্রভুুর সেবা করতে। 1
23তিনি আমার শক্তি নিয়ে নিয়েছেন আমার যৌবনে। 1 তিনি আমার আয়ু কমিয়ে দিয়েছেন। 1
24আমি বললাম, “আমার ঈশ্বর, 1 জীবনের মাঝ পথে আমাকে তুলে নিও না; 1 তুমি আছো সব পুরুষে পুরুষে স্থায়ী। 1
25অতীতে তুমি পৃথিবীর মূল স্থাপন করেছ, 1 আকাশমণ্ডলও তোমার হাতের কাজ। 1
26সে সব ধ্বংস হবে, কিন্তু তুমি থাকবে; 1 তারা কাপড়ের মতো পুরোনো হয়ে যাবে, 1 যেমন কাপড় পোশাকের মতো সেগুলো খুলে ফেলবে 1 এবং তারা অদৃশ্য হবে। 1
27কিন্তু তুমি একই আছ 1 এবং তোমার বছর কখনও শেষ হবে না। 1
28তোমার দাসদের সন্তানরা বেঁচে থাকবে 1 এবং তাদের বংশধরেরা তোমার সামনে বেঁচে থাকবে।”