Psalms 50
1এক সর্বশক্তিমান সদাপ্রভুু ঈশ্বর এই কথা বললেন 1 এবং সূর্য্যের উদয়স্থান থেকে 1 অন্ত পর্যন্ত তিনি পৃথিবীকে ডাকছেন। 1
2সিয়োন থেকে, সৌন্দর্য্যের পরিপূর্ণ স্থান থেকে, 1 ঈশ্বর চিত্কার দীপ্তি প্রকাশ করেছেন। 1
3আমাদের ঈশ্বর আসবেন নীরব থাকবেন না; 1 তার আগে আগুন গ্রাস করবে 1 এবং এটা তার চারপাশে অত্যন্ত ঝড় বইবে। 1
4তিনি উপরে স্বর্গকে ডাকবেন 1 এবং পৃথিবীকেও ডাকবেন, 1 যাতে নিজের লোকেদের বিচার করতে পারে। 1
5“আমার বিশ্বস্ত ব্যক্তিদের একসঙ্গে আমার কাছে একত্র কর, 1 যারা বলিদান দ্বারা আমার সাথে একটি নিয়ম করেছে।” 1
6আর স্বর্গ তাঁর ধার্ম্মিকতা ঘোষণা করবে, 1 কারণ ঈশ্বর নিজেই বিচারক। সেলা 1
7“আমার লোকেরা, শোন, আমি বল; 1 ইস্রায়েল, শোন, আমি তোমার বিপক্ষে সাক্ষ্য দিই। 1 আমিই ঈশ্বর, তোমার ঈশ্বর। 1
8আমি তোমার বলিদানের জন্য তোমাকে তিরস্কার করব না, 1 তোমার হোমবলি সবদিন আমার সামনে থাকে। 1
9আমি তোমার গৃহ থেকে ষাঁড় 1 বা তোমার খোঁয়াড় থেকে ছাগল নেব না। 1
10কারণ বনের সমস্ত প্রাণী আমার 1 এবং হাজার হাজার পাহাড়ের গবাদি পশু আমার। 1
11আমি পাহাড়ের সমস্ত পাখিকে জানি 1 এবং মাঠের প্রাণীরা সকলই আমার। 1
12যদি আমি ক্ষুধার্ত থাকি আমি তোমাকে বলব না; 1 কারণ জগৎ ও তার সমস্তই আমার। 1
13আমি কি ষাঁড়ের মাংস খাব 1 বা আমি কি ছাগলের রক্ত পান করব? 1
14তুমি সর্বশক্তিমান ঈশ্বরের উদ্দেশ্যে 1 বলি উৎসর্গের জন্য ধন্যবাদ দাও 1 এবং মহান ঈশ্বর কাছে আমার প্রতিজ্ঞা পূর্ণ করব। 1
15আর বিপদের দিনের আমাকে ডাকো; 1 আমি তোমাকে উদ্বার করব 1 এবং তুমি আমার গৌরব করবে।” 1
16কিন্তু দুষ্টকে ঈশ্বর বলে, 1 আমার নিয়মের প্রকাশের সাথে করতে তোমার কি অধিকার, 1 তুমি আমার নিয়ম মুখে এনেছ। 1
17তুমি শাসন ঘৃণা করে থাক 1 এবং আমার বাক্যকে দূরে ফেলে থাক। 1
18যখন তুমি একটি চোরকে দেখ 1 তুমি তার সাথে একমত হও, 1 তুমি ব্যভিচারিণীদের সাথে অংশগ্রহণ কর। 1
19তুমি মন্দ বিষয়ে মুখ দিয়ে থাক 1 এবং তোমার জিভ প্রতারণা প্রকাশ করে। 1
20তুমি বসে নিজের ভাইয়ের বিরুদ্ধে কথা বলে থাক, 1 তুমি নিজের মায়ের পুত্রকে নিন্দা করে থাক। 1
21তুমি এই সব কাজ করেছ, 1 আমি নীরব হয়ে আছি; 1 তুমি চিন্তা কর আমি তোমার মত কেউ ছিলাম, 1 কিন্তু আমি তোমাকে তিরস্কার করব 1 ও তোমার চোখের সামনে সমস্ত কিছু ধ্বংস করব। 1
22এখন তুমি এই কথা মনে করবে যারা ঈশ্বরকে ভুলে যায়, 1 পাছে আমি তোমাকে টুকরো টুকরো করে ফেলি 1 এবং তোমাকে সাহায্য করতে না আসি। 1
23যে ব্যক্তি আমাকে ধন্যবাদের বলি উৎসর্গ করে 1 এবং সেই আমার গৌরব করে; 1 যে ব্যক্তি সঠিক পথের পরিকল্পনা করে, 1 তাকে আমি ঈশ্বরের পরিত্রান দেখাব।