Psalms 4
1আমি যখন ডাকি আমাকে উত্তর দাও, 1 আমার ধার্মিকতার ঈশ্বর, 1 তুমি আমার মনের দুঃখ দূর করেছ, 1 আমার উপর করুণা কর এবং আমার প্রার্থনা শোন। 1
2লোকেরা, আর কতদিন তোমরা আমার সম্মান লজ্জায় পরিণত করবে? 1 কতদিন তোমরা, যা অযোগ্য তাকে ভালবাসবে 1 এবং মিথ্যের পিছনে দৌড়াবে? সেলা 1
3কিন্তু এটা জেনে রাখো যে সদাপ্রভুু নিজের জন্য ধার্ম্মিকদের পৃথক করেন। 1 আমি যখন তাঁকে ডাকব তখন সদাপ্রভুু শুনবেন, 1
4ভয়ে কম্পমান থাক, 1 কিন্তু পাপ করো না! তোমাদের বিছানার উপরে তোমরা হৃদয়ে ধ্যান কর 1 এবং নীরব হও। সেলা 1
5ধার্মিকতার বলি উৎসর্গ কর এবং সদাপ্রভুুর উপর বিশ্বাস রাখো। 1
6অনেকে বলে, কে আমাদের মঙ্গল দেখাবে? 1 সদাপ্রভুু, তোমার মুখের আলো আমাদের উপরে ধর। 1
7তুমি আমার হৃদয়ে অনেক খুশি দিয়েছ, 1 অন্যদের চেয়েও যখন তাদের প্রচুর পরিমাণে শস্য ও দ্রাক্ষারস থাকে। 1
8এই শান্তির মধ্যে আমি শুয়ে থাকব এবং ঘুমাবো, 1 একমাত্র, সদাপ্রভুু, 1 আমাকে নিরাপদে এবং নিশ্চিতে রাখেন।