Psalms 39
1আমি সিদ্ধান্ত নিয়েছিলাম, 1 “আমি যা বলব তা সাবধানে বলব; 1 যেন আমি আমার জিভ দিয়ে পাপ না করি, 1 যখন দুষ্টেরা আমার সামনে থাকে, 1 তখন আমি মুখে একটি জাল বেঁধে রাখব।” 1
2আমি নীরব থাকলাম; 1 এমনকি আমি ভালো কথা বলা থেকেও বিরত থাকলাম 1 এবং আমার ব্যথা আরও বেড়ে উঠল। 1
3আমার হৃদয় গরম হয়ে উঠলো; 1 যখন আমি এই সমস্ত জিনিস সম্পর্কে চিন্তা করি, 1 সেগুলো আগুনের মত জ্বলে, 1 আমি অবশেষে কথা বললাম। 1
4“সদাপ্রভুু, আমাকে জানাও কখন আমার জীবন শেষ হবে 1 এবং আমার আয়ু কত দিন পর্যন্ত তা জানাও। 1 দেখাও আমি কেমন ক্ষণিক। 1
5দেখ, তুমি আমার জীবনের দিন গুলো করেছ মুষ্টিমেয় 1 এবং আমার জীবনকাল তোমার আগে কিছুই না। 1 নিশ্চয়ই প্রত্যেক মানুষই বাষ্পের মত ক্ষণস্হায়ী। 1
6সত্যিই প্রত্যেক মানুষ ছায়ার মত চলাফেরা করে। 1 নিশ্চয়ই তারা ধন সঞ্চয় করার জন্য ব্যস্ত, 1 যদিও তারা জানে না কে তাদের গ্রহণ করবে। 1
7এখন, প্রভু, আমি কি জন্য অপেক্ষা করছি? 1 তুমি আমার একমাত্র আশা। 1
8আমার সমস্ত পাপের উপর আমাকে বিজয় দান কর; 1 আমাকে মূর্খ লোকদের দ্বারা অপমানে পূর্ণ কর না। 1
9আমি নিঃশব্দ ছিলাম আমি আমার মুখ খুলিনি, 1 কারণ তুমিই এটি করেছ। 1
10আমার থেকে তোমার যন্ত্রণা সরাও, 1 তোমার হাত আমাকে আঘাত করেছে। 1
11যখন তুমি পাপের জন্য লোকেদের শাসন কর, 1 তুমি কীটের মত ধীরে ধীরে তাদের শক্তি গ্রাস করো; 1 নিশ্চয়ই সব মানুষই বাষ্প ছাড়া আর কিছুই নয়। সেলা 1
12সদাপ্রভুু, আমার প্রার্থনা শোন 1 এবং আমার কথা শোন, 1 আমার কান্না শুনে নীরব থেকো না, 1 আমি তোমার কাছে বিদেশী লোকের মত, 1 আমার সমস্ত পূর্বপুরুষদের মত একজন প্রবাসী। 1
13আমার থেকে তোমার দৃষ্টি ফেরাও যাতে 1 আমি মরার আগে আবার হাঁসতে পারি।”