Psalms 84
1হে বাহিনীদের সদাপ্রভুু, 1 তোমার বাসস্থান কেমন প্রিয়। 1
2আমার প্রাণ সদাপ্রভুুর প্রাঙ্গণের জন্য আকাঙ্খা করে, 1 এমন কি মূর্চ্ছিত হয়, আমার হৃদয় 1 ও আমার মাংস জীবন্ত ঈশ্বরের উদ্দেশ্যে উচ্চ ধ্বনি করে। 1
3এমনকি চড়াই পাখি তার একটা ঘর পেয়েছে, 1 দোয়েল পাখি নিজের সন্তানদের রাখার এক বাসা পেয়েছে; 1 তোমার বেদিই সেই জায়গা, 1 হে বাহিনীদের সদাপ্রভুু, 1 আমার রাজা আমার ঈশ্বর। 1
4ধন্য তারা, যারা তোমার গৃহে বাস করে, 1 তারা সর্বদা তোমার প্রশংসা করবে। 1
5ধন্য সেই লোক, যার বল তোমাতে, 1 সিয়োনগামী রাজপথ যার হৃদয়ে রয়েছে। 1
6তারা কান্নার তলভূমি দিয়ে গমন করে, 1 তারা পানীয় জলের ঝরনার সন্ধান পায়; 1 প্রথম বৃষ্টি তা জলাধারের জল দিয়ে ঢেকে দেয়। 1
7তারা শক্তিশালী থেকে আরো শক্তিশালী হয়ে ওঠে, 1 তাদের প্রত্যেকে সিয়োনের ঈশ্বরের সামনে উপস্থিত হয়৷ 1
8হে সদাপ্রভুু, বাহিনীদের ঈশ্বর, 1 আমার প্রার্থনা শোন হে যাকোবের ঈশ্বর মনোযোগ দাও। 1
9দেখ হে ঈশ্বর আমাদের ঢাল, 1 দেখ তোমার অভিষিক্তের মুখের প্রতি। 1
10কারণ তোমার প্রাঙ্গণে একদিন ও হাজার দিনের র চেয়ে উত্তম; 1 বরং আমি ঈশ্বরের ঘরের দরজায় দরোয়ান হয়ে দাঁড়িয়ে থাকব, 1 তবু দুষ্টতার তাঁবুতে বাস করা ভালো নয়। 1
11কারণ সদাপ্রভুু ঈশ্বর আমাদের সূর্য্য ও ঢাল; 1 সদাপ্রভুু অনুগ্রহ ও প্রতাপ দেন; 1 যারা সিদ্ধতায় চলে, 1 তাদের মঙ্গল করতে অস্বীকার করবেন না। 1
12হে বাহিনীদের সদাপ্রভুু, 1 ধন্য সেই ব্যক্তি, যে তোমার উপরে নির্ভর করে।