Psalms · বাইবেল (বাংলা)

Psalms 89

1আমি চিরকাল সদাপ্রভুুর নিয়মের বিশ্বস্ততার কাজের গান গাব, 1 আমি মুখে তোমার বিশ্বস্ততা আগামী প্রজন্মের কাছে প্রচার করব। 1

2কারণ আমি বলেছি, 1 “নিয়মের বিশ্বস্ততা চিরদিনের র জন্য স্থাপিত হয়েছে, 1 তুমি তোমার বিশ্বস্ততাকে স্বর্গে স্থাপন করেছ।” 1

3আমি আমার মনোনীতদের সঙ্গে নিয়ম করেছি, 1 আমি আমার দাস দায়ূদের কাছে শপথ করেছি৷ 1

4আমি তোমার বংশধরদের চিরকালের জন্য স্থাপন করব 1 এবং আমি বংশপরম্পরায় তোমার সিংহাসন স্থাপন করব। 1

5হে সদাপ্রভুু, স্বর্গ তোমার আশ্চর্য্য কাজের প্রশংসা করে, 1 পবিত্রদের সমাজে তোমার বিশ্বস্ততা প্রশংসনীয়। 1

6কারণ আকাশে সদাপ্রভুুর সঙ্গে কার তুলনা করা যেতে পারে? 1 দেবতাদের পুত্রদের মধ্যেই বা কে সদাপ্রভুুর সমান? 1

7তিনিই সেই ঈশ্বর যিনি পবিত্রদের সভাতে অতি সম্মানীয় 1 এবং তাঁর বেষ্টনকারীদের থেকে অতি ভয়াবহ। 1

8হে সদাপ্রভুু, বাহিনীগনের ঈশ্বর। হে সদাপ্রভুু, 1 তোমার মত শক্তিশালী আর কে আছে? 1 তোমার বিশ্বস্ততা তোমার চারিদিকে অবস্থিত। 1

9তুমি গর্জনকারী সমুদ্রের উপরে কর্তৃত্ব করো, 1 যখন তার ঢেউ প্রচণ্ড হয়ে ওঠে তুমি তা শান্ত করে থাক। 1

10তুমিই রাহবকে চূর্ণ করে মৃত ব্যক্তির সমান করেছ। 1 তুমি তোমার শক্তিশালী বাহু দিয়ে তোমার শত্রুদেরকে ছিন্নভিন্ন করেছ। 1

11আকাশমণ্ডল তোমার এবং পৃথিবীও তোমার; 1 তুমি পৃথিবী এবং তার ভিতরের সমস্ত বস্তু সৃষ্টি করেছ। 1

12তুমিই উত্তর 1 এবং দক্ষিণে দিকের সৃষ্টি করেছ। 1 তাবোর ও হর্ম্মোন তোমার নামে উল্লাস করে। 1

13তোমার বাহু শক্তিশালী 1 এবং তোমার হাত শক্তিমান ও তোমার ডান হাত উঁচু। 1

14ধার্ম্মিকতা ও ন্যায় বিচার তোমার সিংহাসনের ভিত্তিমূল। 1 নিয়মের বিশ্বস্ততা ও সত্যতা তোমার সামনে উপস্থিত হয়। 1

15ধন্য সেই লোকেরা যারা তোমার আরাধ + 89:15 যারা প্রশংসার বাক্য প্রস্তুত করা হয় আরাধনার জন্য না করে! হে সদাপ্রভুু, 1 তারা তোমার মুখের দীপ্তিতে যাতায়াত করে। 1

16তারা সমস্ত দিন ধরে তোমার নামে উল্লাস করে 1 এবং তারা তোমার ধার্ম্মিকতায় তোমাকে মহিমান্বিত করে। 1

17তুমিই তাদের শক্তির শোভা 1 এবং তোমার অনুগ্রহে আমরা বিজয়ী হই। 1

18কারণ আমাদের ঢাল সদাপ্রভুুরই, 1 আমাদের রাজা, ইস্রায়েলের পবিত্রতম। 1

19অনেক দিন আগে তুমি তোমার বিশ্বস্ত জনের সঙ্গে 1 দর্শনের মধ্য দিয়ে কথা বলেছিলে; তুমি বলেছিলে, 1 “আমি বীরকে মুকুট পরিয়েছি; 1 আমি প্রজাদের মধ্যে থেকে মনোনীত এক জনকে উঠিয়েছি।” 1

20আমি আমার দাস দায়ূদকে মনোনীত করেছি, 1 আমার পবিত্র তেল দিয়ে তাকে অভিষিক্ত করেছি। 1

21আমার হাত তাকে সাহায্য করবে, 1 আমার বাহু তাকে শক্তিশালী করবে। 1

22কোনো শত্রুই তার সঙ্গে প্রতারণা করবে না, 1 দুষ্টতার সন্তান তাকে কষ্ট দেবে না। 1

23আমি তার শত্রুদের তার সামনে চূর্ণ করব; 1 যারা তাকে ঘৃণা করবে আমি তাদের ধ্বংস করব। 1

24আমার সত্য ও নিয়মের বিশ্বস্ততা তার সঙ্গে থাকবে; 1 আমার নামে সে বিজয়ী হবে। 1

25আমি তার হাত সমুদ্রের উপরে স্থাপন করব 1 এবং তার ডান হাত সমস্ত নদীদের উপরে থাকবে। 1

26সে আমাকে ডেকে বলবে, 1 তুমি আমার পিতা, আমার ঈশ্বর 1 এবং আমার পরিত্রানের শৈল। 1

27আমিও তাকে আমার প্রথম জাত সন্তান করব, 1 পৃথিবীর সমস্ত রাজাদের থেকে মহান করে নিযুক্ত করব। 1

28আমি তার প্রতি আমার নিয়মের বিশ্বস্ততা চিরকালের জন্য বৃদ্ধি করব 1 এবং তার সঙ্গে আমার নিয়ম দৃঢ় করব। 1

29আমি তার বংশকে চিরকালের জন্য স্থায়ী করব 1 এবং তার সিংহাসন আকাশের আয়ুর মত করব। 1

30যদি তার সন্তানেরা আমার ব্যবস্থা ত্যাগ করে 1 এবং আমার শাসনের অবাধ্য হয়; 1

31যদি তারা আমার বিধিগুলি লঙ্ঘন করে 1 এবং আমার ন্যায় বিধান পালন না করে; 1

32তবে আমি তাদের অবাধ্যতার জন্য লাঠি দিয়ে তাদের শাস্তি দেব 1 এবং তাদের পাপের জন্য আঘাত করব; 1

33কিন্তু আমি তার থেকে আমার নিয়মের বিশ্বস্ততা কখনো সরিয়ে নেব না, 1 বা আমার প্রতিজ্ঞার প্রতি অবিশ্বস্ত হব না। 1

34আমি আমার নিয়ম ভঙ্গ করব না, 1 বা, আমার মুখের বাক্য পরিবর্তন করব না। 1

35আমি আমার পবিত্রতায় একবার শপথ করেছি, 1 দায়ূদের কাছে কখনও মিথ্যা বলব না। 1

36তার বংশ চিরকাল থাকবে 1 এবং তার সিংহাসন আমার সামনে সূর্য্যের মত হবে। 1

37তা চাঁদের মত চিরকাল স্থির থাকবে; 1 আকাশের বিশ্বস্ত সাক্ষী। সেলা৷ 1

38কিন্তু তুমিই অস্বীকার ও পরিত্যাগ করেছ, 1 তুমিই তোমার অভিষিক্ত রাজার প্রতি ক্রুদ্ধ হয়েছ। 1

39তুমি তোমার দাসের নিয়ম অস্বীকার করেছ, 1 তুমি তার মুকুট মাটিতে ফেলে অশুচি করেছ। 1

40তুমি তার সমস্ত দেওয়াল ভেঙে ফেলেছ৷ 1 তুমি তার সমস্ত দূর্গগুলি ধ্বংস করেছ। 1

41পথিকেরা সবাই তাকে লুট করেছে; 1 সে তার প্রতিবেশীদের তিরস্কারের পাত্র হয়েছে। 1

42তুমি তার শত্রুদের ডান হাত তুলেছ, 1 তুমি তার সমস্ত শত্রুদেরকে আনন্দিত করেছ। 1

43তুমি তার তরোয়ালের ধার ফিরিয়ে দিয়েছ 1 এবং যুদ্ধে তাকে দাঁড়াতে দাও নি। 1

44তুমি তার প্রতাপ শেষ করেছ, 1 তার সিংহাসনকে মাটিতে নিক্ষেপ করেছ। 1

45তুমি তার যৌবনকাল সংক্ষিপ্ত করেছ৷ 1 তুমি তাকে লজ্জায় আচ্ছন্ন করেছ। 1

46হে সদাপ্রভুু, কতকাল? 1 তুমি নিজেকে চিরকাল লুকিয়ে রাখবে? 1 আর কত দিন তোমার ক্রোধ আগুনের মত জ্বলবে? 1

47স্মরণ কর, আমার দিন কত অল্প 1 এবং তুমি মানবসন্তানদেরকে অসারতার জন্য সৃষ্টি করেছ। 1

48কে জীবিত থাকবে, মৃত্যু দেখবে না, 1 বা, কে তার নিজের প্রাণকে পাতালের শক্তি থেকে মুক্ত করতে পারে? 1

49হে প্রভু, তোমার সেই পূর্বের নিয়মের বিশ্বস্ততা 1 যা তুমি তোমার বিশ্বস্ততায় দায়ূদের কাছে শপথ করেছিলে। 1

50হে প্রভু, তোমার দাসের প্রতি 1 যে তিরস্কার করা হয়েছে তা স্মরণ করো 1 এবং জাতিদের কাছ থেকে পাওয়া অপমান আমি আমার হৃদয়ে বহন করি। 1

51হে সদাপ্রভুু, তোমার শত্রুরা তিরস্কার করেছে, 1 তারা তোমার অভিষিক্তের পদ চিহ্নকে তিরস্কার করেছে। 1

52ধন্য সদাপ্রভুু, চিরকালের জন্য। আমেন, আমেন।

← Psalms 88Read In The App, Free →Psalms 90 →

Study Psalms 89

KJVMatthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschCharles SpurgeonScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)Reina-Valera (Español)Bíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)

All Chapters

123456789101112131415161718192021222324252627282930313233343536373839404142434445464748495051525354555657585960616263646566676869707172737475767778798081828384858687888990919293949596979899100101102103104105106107108109110111112113114115116117118119120121122123124125126127128129130131132133134135136137138139140141142143144145146147148149150