Psalms · বাইবেল (বাংলা)

Psalms 109

1ঈশ্বর আমি যার প্রশংসা করি, নীরব থেকো না। 1

2কারণ দুষ্ট এবং প্রতারক আমাকে আক্রমণ করে 1 তারা আমার বিরুদ্ধে মিথ্যা কথা বলে। 1

3তারা আমাকে ঘিরে ধরে 1 এবং ঘৃণাজনক কথা বলে 1 এবং অকারণে আমাকে আক্রমণ করে। 1

4আমার ভালবাসার পরিবর্তে তারা আমার নিন্দা করে 1 কিন্তু আমি তাদের জন্য প্রার্থনা করি। 1

5তারা আমার ভালোর পরিবর্তে খারাপ করে 1 এবং আমার ভালোবাসাকে ঘৃণা করে। 1

6তুমি সেই লোকের ওপরে দুষ্টলোককে নিযুক্ত কর; 1 বিপক্ষ তার ডান দিকে দাঁড়িয়ে থাকুক। 1

7যখন তার বিচার হবে, সে দোষী হোক, 1 তার প্রার্থনা পাপ হিসাবে মানা হোক। 1

8তার আয়ু অল্পদিনের র হোক; 1 অন্য লোক তার অধ্যক্ষপদ নিয়ে নিক। 1

9তার সন্তানেরা পিতৃহীন হোক, 1 তার স্ত্রী বিধবা হোক। 1

10তার সন্তানেরা ঘুরে বেড়াক 1 এবং ভিক্ষা করুক, 1 তাদের ধ্বংস স্থান থেকে দূরে [খাদ্য] খোঁজ করুক। 1

11মহাজন তার সবকিছু নিয়ে নিক; 1 অন্য লোকেরা লুট করুক যা তার উপার্জন। 1

12তার ওপর কেউ দয়ার হাত না বাড়াক, 1 তার অনাথ সন্তানদের ওপর কেউ করুণা না করুক। 1

13তার ভবিষ্যৎ প্রজন্ম বিচ্ছিন্ন হোক, 1 পরের বংশধরের নাম মুছে যাক। 1

14তার পূর্ব পুরুষদের পাপ সদাপ্রভুুর কাছে উল্লেখ থাকুক, 1 তার মায়ের পাপ ভুলে না যাক। 1

15তার দোষ সবদিন সদাপ্রভুুর সামনে থাকুক, 1 যেন সদাপ্রভুু পৃথিবী থেকে তার স্মৃতি মুছে দেন। 1

16যেহেতু এইলোক কাউকে দয়া দেখানোর বিষয় মাথা ঘামাননি, 1 কিন্তু তার বদলে নিপীড়িতদের তাড়না করত 1 এবং অত্যন্ত গরিব লোককে 1 এবং নিরুত্সাহ লোককে হত্যা করত। 1

17সে অভিশাপ দিতে ভালবাসত, 1 সেটাই তারই ওপর আসল। সে আশীর্বাদ করতে ঘৃণা করত; 1 তার ওপর যেন আশীর্বাদ না আসুক। 1

18সে অভিশাপকে কাপড়ের মতো পরত 1 এবং তার অভিশাপ তার অন্তর থেকে জলের মতো, 1 তার হাড়ের মধ্যে থেকে তেলের মত আসল। 1

19তার অভিশাপগুলো পরার পোশাকের মতো 1 ও নিত্য কোমরবন্ধনের মতো হোক। 1

20সদাপ্রভুু থেকে এইফল পায় আমার বিপক্ষেরা, 1 আমার প্রাণের বিরুদ্ধে যারা খারাপ কথা বলে তারা। 1

21সদাপ্রভুু আমার প্রভু, 1 নিজ নামের অনুরোধে আমার সঙ্গে ব্যবহার কর; 1 কারণ তোমার বিশ্বস্ত বিধি মঙ্গলময়, 1 আমাকে বাঁচাও। 1

22কারণ আমি দুঃখী এবং গরিব 1 এবং আমার হৃদয় আহত হয়েছে। 1

23আমি হেলে পড়ছি সন্ধ্যার ছায়ার মতো; 1 আমাকে ঝাকানো হচ্ছে পঙ্গপালের মতো। 1

24আমার হাঁটু দুর্বল হয়েছ উপবাসের থেকে, 1 আমি চামড়া এবং হাড়ে পরিণত হয়েছি। 1

25আমি অভিযোগকারীদের কাছে অবজ্ঞার পাত্র হয়েছি; 1 যখন আমাকে দেখে তারা তাদের মাথা নাড়ে। 1

26আমাকে সাহায্য করো সদাপ্রভুু আমার ঈশ্বর; 1 আমাকে বাঁচাও তোমার বিশ্বস্ততার বিধির দ্বারা। 1

27যেন তারা জানতে পারে যে, 1 এটা তোমার কাজ যে তুমি সদাপ্রভুু, এই সব করেছ। 1

28যদিও তারা আমাকে শাপ দেয়, 1 দয়া করে তুমি আশীর্বাদ কর; 1 যখন তারা আক্রমণ করে যেন তারা লজ্জিত হয়। 1 কিন্তু তোমার এ দাস আনন্দ করবে। 1

29আমার বিপক্ষরা লজ্জিত পোশাকে পরিহিত হবে 1 এবং ডাকাতি করা পোশাকের মতো লজ্জায় ঢেকে যাবে। 1

30আমি আনন্দের সঙ্গে উষ্ণ ধন্যবাদ দেবো সদাপ্রভুুকে; 1 আমি লোকেদের মধ্যে তাঁর প্রশংসা করব। 1

31কারণ তিনি গরিবদের ডানদিকে দাঁড়িয়ে থাকেন, 1 তাদের হাত থেকে তাকে বাচান যারা তাকে হুমকি দেয়।

← Psalms 108Read In The App, Free →Psalms 110 →

Study Psalms 109

KJVMatthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschCharles SpurgeonScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)Reina-Valera (Español)Bíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)

All Chapters

123456789101112131415161718192021222324252627282930313233343536373839404142434445464748495051525354555657585960616263646566676869707172737475767778798081828384858687888990919293949596979899100101102103104105106107108109110111112113114115116117118119120121122123124125126127128129130131132133134135136137138139140141142143144145146147148149150