Psalms · বাইবেল (বাংলা)

Psalms 25

1সদাপ্রভুু, তোমারই দিকে আমি আমার প্রাণ তুলে ধরি! 1

2আমার ঈশ্বর, আমি তোমাকে বিশ্বাস করি। 1 আমাকে হতাশ হতে দিয়ো না; 1 আমার শত্রুদের আমার উপর জয়ী হতে দিয়ো না। 1

3তোমার মধ্যে যারা আশা করে তারা কেউই লজ্জিত হবে না, 1 কিন্তু যারা অকারণে বিশ্বাসঘাতকতা করে তারাই লজ্জিত হবে! 1

4সদাপ্রভুু, আমাকে তোমার পথ দেখাও; 1 তোমার পথের বিষয়ে আমাকে শিক্ষা দাও। 1

5তোমার সত্য সম্পর্কে নির্দেশ দাও 1 এবং আমাকে শেখাও, 1 কারণ তুমি আমার পরিত্রানের ঈশ্বর; 1 আমি সমস্ত দিন ধরে তোমাতে আশা রাখি। 1

6সদাপ্রভুু, মনে কর, তোমার করুণা 1 এবং চুক্তির বিশ্বস্ততায় তোমার কাজকে; 1 কারণ তারা সবদিন বিদ্যমান। 1

7আমার যৌবনের পাপের বিষয়ে স্মরণ করো না; 1 সদাপ্রভুু, তোমার মঙ্গলভাবের কারণে 1 তোমার দয়ার জন্য আমাকে স্মরণ কর। 1

8সদাপ্রভুু মঙ্গলময় ও সরল; 1 অতএব তিনি পাপীদের পথ দেখান। 1

9তিনি ন্যায়বিচারের সঙ্গে পরিচালনা করেন 1 এবং তিনি নম্রদের পথ দেখান। 1

10যারা তাঁর নিয়ম 1 এবং তাঁর আদেশ পালন করে তাদের কাছে, 1 সদাপ্রভুুর সমস্ত পথ চুক্তির বিশ্বস্ততা 1 এবং বিশ্বাসযোগ্যতা দিয়ে তৈরী।। 1

11সদাপ্রভুু, তোমার নামের জন্য, 1 আমার পাপ ক্ষমা করো, 1 কারণ তা বিশাল। 1

12কে সেই লোক, যিনি সদাপ্রভুুকে ভয় করেন? 1 প্রভু তাকে তার পছন্দ মত পথের নির্দেশ দেবেন। 1

13তাঁর জীবন কুশলে বাস করবে 1 এবং তার বংশধরেরা দেশের উত্তরাধিকারী হবে। 1

14যারা তাকে অনুসরণ করে তারা সদাপ্রভুুর পরামর্শে চলে 1 এবং তিনি তাদের কাছে নিজের চুক্তি জানান। 1

15আমার চোখ সব দিন সদাপ্রভুুর উপরে, 1 কারণ তিনি আমার পাকে জাল থেকে মুক্ত করবেন। 1

16আমার দিকে তাকাও 1 এবং আমার প্রতি দয়া কর, 1 কারণ আমি একা ও দুঃখী। 1

17আমার হৃদয়ে কষ্ট বাড়ছে; 1 আমার দূর্দশার থেকে আমাকে বের কর। 1

18আমার দুঃখ ও কষ্টের প্রতি দেখো, 1 আমার সমস্ত পাপ ক্ষমা কর। 1

19আমার শত্রুদের দেখো, 1 কারণ তারা অনেক; 1 তারা নিষ্ঠুর ঘৃণায় আমাকে ঘৃণা করে। 1

20আমার জীবন রক্ষা কর 1 এবং আমাকে উদ্ধার কর; 1 আমাকে অপমানিত হতে দিও না, 1 কারণ আমি তোমাতে আশ্রয় নিয়েছ! 1

21সততা এবং ন্যায়পরায়ণতা আমাকে রক্ষা করুক, 1 কারণ আমি তোমাতে আশা করি। 1

22হে ঈশ্বর, ইস্রায়েলকে উদ্ধার কর, 1 তার সমস্ত সঙ্কট থেকে।

← Psalms 24Read In The App, Free →Psalms 26 →

Study Psalms 25

KJVMatthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschCharles SpurgeonScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)Reina-Valera (Español)Bíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)

All Chapters

123456789101112131415161718192021222324252627282930313233343536373839404142434445464748495051525354555657585960616263646566676869707172737475767778798081828384858687888990919293949596979899100101102103104105106107108109110111112113114115116117118119120121122123124125126127128129130131132133134135136137138139140141142143144145146147148149150