Psalms 73
1সত্যিই ঈশ্বর, ইস্রায়েলের পক্ষে মঙ্গলময়, 1 তাদের পক্ষে যাদের হৃদয় বিশুদ্ধ। 1
2কিন্তু আমার পা প্রায় টলে গিয়েছিল; 1 আমার পা প্রায় পিছলিয়ে গিয়েছিল। 1
3কারণ আমি অহঙ্কারীদের প্রতি হিংসা করেছিলাম, 1 যখন আমি অধার্মিকের বৃদ্ধি দেখলাম। 1
4কারণ তাদের মৃত্যু না হওয়া পর্যন্ত তারা যন্ত্রণা পায় না, 1 কিন্তু তারা শক্তিশালী ও খাদ্যে তৃপ্ত। 1
5তারা অন্যান্য লোকদের বোঝা থেকে মুক্ত; 1 তারা অন্যান্য লোকেদের মত কষ্ট পায়না। 1
6অহঙ্কার তাদের গলার হারের মত, 1 হিংসা তাদের পোশাকের মত। 1
7এই ধরনের অবিবেচনা থেকে পাপ উপস্থিত হয়, 1 তাদের হৃদয় থেকে মন্দ চিন্তা বের হয়। 1
8তারা বিদ্রুপ করে মন্দ কথা বলে, 1 তারা গর্বের সঙ্গে হিংসার কথা বলে। 1
9তারা স্বর্গের বিরুদ্ধে কথা বলে 1 এবং তাদের জিভ পৃথিবীকে প্রদক্ষিণে করে। 1
10এই জন্য ঈশ্বরের লোকেরা তাদের দিকে ফেরে 1 এবং তারা + 73:10 তারা প্রচুর জল পান করে তাদের মধ্যে কোনো দোষ পায় না। 1
11তারা বলে, “ঈশ্বর কি করে জানতে পারবেন? 1 কি ঘটছে সেই বিষয়ে কি ঈশ্বর জানেন?” 1
12দেখ এরাই অধার্ম্মিক, 1 এরা চিরকাল নিশ্চিন্তে থেকে সম্পত্তি বৃদ্ধি করছে। 1
13নিশ্চয় আমি বৃথাই আমার হৃদয় পরিষ্কার করেছি 1 এবং নিষ্কলঙ্কতায় আমার হাত ধুয়েছি। 1
14কারণ আমি সমস্ত দিন ধরে আহত হয়েছি 1 এবং প্রতি সকালে শাস্তি পেয়েছি। 1
15যদি আমি বলতাম, 1 “আমি এই বিষয়ে বলব,” তবে আমি, 1 তোমার সন্তানদের বংশের প্রতি বিশ্বাসঘাতকতা করতাম। 1
16যদিও আমি এই বিষয়ে বোঝার চেষ্টা করলাম, 1 কিন্তু তা আমার জন্য খুবই কঠিন বিষয় ছিল, 1
17তখন আমি ঈশ্বরের পবিত্র স্থানে প্রবেশ করলাম 1 এবং তাদের ভবিষ্যতের বিষয়ে বুঝতে পারলাম। 1
18তুমি নিশ্চই তাদেরকে পিছল জায়গায় রাখবে; 1 তুমি তাদেরকে ধ্বংসে নামিয়ে নিয়ে আসছ। 1
19তারা এক নিমেষের মধ্যে 1 কিভাবে মরুপ্রান্তে পরিণত হয়! তারা শেষ মুহূর্তে উপস্থিত হয় 1 এবং বিভিন্ন ত্রাসে কেমন ধ্বংস হয়। 1
20স্বপ্ন থেকে যেমন একজন জেগে ওঠে তারা ঠিক তেমন; 1 তেমনি হে প্রভু, তুমি যখন জেগে উঠবে 1 তুমিও সেই স্বপ্নের বিষয়ে আর কিছু চিন্তা করবে না। 1
21কারণ আমার হৃদয় দুঃখীত হল 1 এবং আমি গভীরভাবে আহত হয়েছি; 1
22আমি মূর্খ ও অজ্ঞান, 1 আমি তোমার কাছে পশুর মত অসার ছিলাম। 1
23কিন্তু আমি সব দিন তোমার সঙ্গে সঙ্গে আছি; 1 তুমি আমার ডান হাত ধরে রেখেছ। 1
24তুমি তোমার উপদেশে আমাকে পরিচালনা করবে 1 এবং শেষে আমাকে মহিমায় গ্রহণ করবে। 1
25কিন্তু তুমি ছাড়া স্বর্গে আমার আর কে আছে? 1 পৃথিবীতে তোমাকে ছাড়া পৃথিবীতে 1 আমি আর কোন কিছুর বাসনা করি না। 1
26আমার দেহ ও আমার হৃদয় ক্ষয় হচ্ছে, 1 কিন্তু ঈশ্বর চিরকালের জন্য আমার হৃদয়ের শক্তি ও আমার অধিকার। 1
27যারা তোমার থেকে দূরে থাকে, 1 তারা ধ্বংস হবে; যারা তোমার প্রতি 1 অবিশ্বস্ত তুমি তাদের ধ্বংস করবে। 1
28কিন্তু আমার যা করা উচিত তা হল 1 ঈশ্বরের কাছে নিজেকে নিয়ে যাওয়া। 1 আমি প্রভু সদাপ্রভুুকে আমার দূর্গ স্বরূপ বানিয়েছি, 1 আমি তোমার সমস্ত কাজের বিষয়ে বর্ণনা করব।