Psalms 112
1সদাপ্রভুুর প্রশংসা কর। 1 ধন্য সে লোক যে সদাপ্রভুুকে মান্য করে, 1 যে তাঁর আদেশে অত্যন্ত আনন্দিত হয়। 1
2তাঁর বংশ পৃথিবীতে শক্তিশালী হবে; 1 ধার্ম্মিকেরা ধন্য হবে। 1
3তার ঘরে সম্পদ এবং ঐশ্বর্য্য থাকে; 1 তার ধার্ম্মিকতা নিত্যস্থায়ী হবে। 1
4অন্ধকারে আলোর জ্যোতি হবে ধার্মিক লোকেদের জন্য; 1 সে + 112:4 সদাপ্রভু করুণাময়, ক্ষমাশীল এবং ধার্মিক। 1
5এটা সেই মানুষদের ভালো হবে যে করুণা করে 1 এবং টাকা ধার দেয়, 1 যে সততার সঙ্গে তার ব্যপারে ভালো আচরন করে। 1
6কারণ তাকে কখনো সরানো যাবে না; 1 ধার্ম্মিকদের চিরকাল মনে রাখবে। 1
7সে খারাপ খবরে ভয় পায় না, 1 সে সুনিশ্চিত, সদাপ্রভুুতে নির্ভর করে। 1
8তার হৃদয় শান্ত, ভয় নেই, 1 যতক্ষণ না সে তার বিপক্ষদের ওপর বিজয় দেখে। 1
9সে উদারভাবে গরিবদের দেয় তার ধার্ম্মিকতা চিরকালীন; 1 সে বলবান এবং সম্মানে উচ্চ হবে। 1
10দুষ্টলোক এটা দেখবে এবং রাগ করবে; 1 সে দাঁতে দাঁত ঘষবে এবং গলে যাবে; 1 দুষ্টলোকের ইচ্ছা বিনষ্ট হবে।