Psalms · বাইবেল (বাংলা)

Psalms 147

1তোমরা সদাপ্রভুুর প্রশংসা কর, 1 কারণ আমাদের ঈশ্বরের প্রশংসা গান করা ভালো; 1 এটা মনোরম, প্রশংসা করা উপযুক্ত। 1

2সদাপ্রভুু যিরুশালেম পুননির্মাণ করেন, 1 তিনি ইস্রায়েলের ছড়িয়ে ছিটিয়ে থাকা মানুষদের একত্র করেন। 1

3তিনি ভাঙা হৃদয়ের মানুষদের সুস্থ করেন, 1 তাদের ক্ষতস্থান বেঁধে দেন। 1

4তিনি তারাদের সংখ্যা গণনা করেন, 1 তিনি সবার নাম দেন। 1

5আমাদের প্রভু মহান ও অত্যন্ত শক্তিমান; 1 তাঁর বুদ্ধির পরিমাপ করা যায় না। 1

6সদাপ্রভুু নিপীড়িতদের ওপরে ওঠান; 1 তিনি দুষ্টদেরকে মাটিতে নামান। 1

7ধন্যবাদ সহকারে সদাপ্রভুুর গান কর, 1 বীণা বাজিয়ে আমাদের ঈশ্বরের প্রশংসা কর। 1

8তিনি আকাশমণ্ডলকে মেঘ দিয়ে ঢেকে দেন 1 এবং তিনি পৃথিবীর জন্য বৃষ্টি প্রস্তুত করেন, 1 তিনি পর্বতদের ওপরে ঘাস জন্মান। 1

9তিনি পশুদের খাদ্য দেন, 1 দাঁড়কাকের বাচ্চাদেরকে দেন যখন তারা ডাকে। 1

10তিনি ঘোড়ার শক্তিতে আনন্দ করেন না, 1 তিনি মানুষের শক্তিশালী পায়ের জন্য সন্তুষ্ট হন না। 1

11সদাপ্রভুু তাদের জন্য আনন্দ পান যারা তাঁকে সম্মান করে, 1 যারা তাঁর চুক্তির বিশ্বস্ততায় আশা রাখে। 1

12সদাপ্রভুুর প্রশংসা কর, যিরুশালেম; 1 প্রশংসা কর তোমার ঈশ্বরের, সিয়োন। 1

13কারণ তিনি তোমার দরজার খিল শক্তিশালী করে দিয়েছেন, 1 তিনি তোমার মধ্যে তোমার শিশুদের আশীর্বাদ করেছেন। 1

14তিনি তোমার পরিসীমার মধ্যে উন্নয়ন করেন, 1 তিনি তোমাকে তৃপ্ত করেন সুন্দর গম দিয়ে। 1

15তিনি পৃথিবীতে তার আজ্ঞা পাঠান, 1 তাঁর আদেশ খুব দ্রুত পাঠান। 1

16তিনি মেষলোমের মত তুষার দেন, 1 তিনি ছাইয়ের মত তুষারপাত করেন। 1

17তিনি টুকরো টুকরো করে হিম পাঠান; 1 তাঁর শীতের সামনে কে দাঁড়াতে পারে? 1

18তিনি তাঁর আদেশ পাঠান এবং গলিয়ে দেন; 1 তিনি বাতাস তৈরী করেন আঘাত করার জন্য 1 এবং জল প্রবাহের জন্য। 1

19তিনি যাকোবের কাছে তাঁর বাক্য প্রচার করেন, 1 তাঁর বিধি এবং তাঁর ধার্মিকতার আদেশ ইস্রায়েলকে পাঠান। 1

20তিনি অন্য কোন জাতির সঙ্গে এরকম করেন না 1 এবং তাঁর আদেশের জন্য তারা তাদেরকে জানে না। 1 সদাপ্রভুুর প্রশংসা কর।

← Psalms 146Read In The App, Free →Psalms 148 →

Study Psalms 147

KJVMatthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschCharles SpurgeonScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)Reina-Valera (Español)Bíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)

All Chapters

123456789101112131415161718192021222324252627282930313233343536373839404142434445464748495051525354555657585960616263646566676869707172737475767778798081828384858687888990919293949596979899100101102103104105106107108109110111112113114115116117118119120121122123124125126127128129130131132133134135136137138139140141142143144145146147148149150